Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা নিক্ষেপের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিওচিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে রাস্তার পাশে থাকা জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনের তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে। ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুপাশে মানুষের ভিড় ছিল এবং উৎসবমুখর পরিবেশে ঘটনাটি ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি টায়ার থেকে ছিটকে এসেছে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, তা বিশ্লেষণ চলছে। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুলিশ প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।