কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে অফিস থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একাধিক হত্যা মামলায় মুকুল আসামি ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, জুলাই আন্দোলনের দুটি হত্যা মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।