তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি এ প্রস্তাব জমা দেন। বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে বলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন।
প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা ও আলোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি কাঠামো আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে পোশাকশ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।
গত ১ নভেম্বর সরকার মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত হয়। শ্রমিক সংগঠনগুলো এবার ৩০ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবি জানিয়ে আসছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।