কম্বোডিয়ার একটি স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা ৩৪ বছর বয়সী বাংলাদেশি নারী দেশে ফিরছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এবং ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ট্রাভেল পাসের মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ২০২৫ সালের আগস্টে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওই নারীকে কম্পিউটারের কাজ ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট কেড়ে নিয়ে একটি স্ক্যাম সেন্টারে বন্দী করা হয় এবং অনলাইন আর্থিক জালিয়াতির কাজে বাধ্য করা হয়। একাধিকবার পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০২৬ সালের ২০ মে তিনি পালিয়ে এসে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।
মন্ত্রী দ্রুত ব্যাংকক দূতাবাসকে নির্দেশ দিলে কর্মকর্তারা ভিডিও কলে তার অবস্থান নিশ্চিত করে কম্বোডিয়ার বাংলাদেশি কমিউনিটির সহায়তায় তাকে উদ্ধার করেন। বর্তমানে ট্রাভেল পাস ইস্যুর মাধ্যমে দেশে ফেরার প্রক্রিয়া চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।