Web Analytics
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। শনিবার ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, সরকার কোনো সংকট মোকাবিলা বা মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না; বরং প্রায় সব ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁর দাবি, জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ নাভিশ্বাসে পড়েছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ এবং ব্যাপ্তি বেড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও মাস্তানির অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ। তাঁর মতে, সার্বিক পরিস্থিতি দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্মেলনে বিশেষ অতিথি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে লড়বে এবং নেতাকর্মীদের শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।