Web Analytics
২ জুন ইসরাইলজুড়ে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে হাজার হাজার কট্টরপন্থি ইহুদি বিক্ষোভে অংশ নেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে জেরুজালেম ও তেল আবিবের মহাসড়ক অচল করে দেন। ব্যাপক জনসমাগমে গণপরিবহন বন্ধ হয়ে যায়। অনেককে সরকারের নিন্দা জানিয়ে ও সেনা পরিষেবা প্রত্যাখ্যানের বার্তা লেখা প্লাকার্ড হাতে দেখা যায়।

ইসরাইল বর্তমানে একাধিক ফ্রন্টে যুদ্ধের কারণে তীব্র সেনা সংকটে ভুগছে। অতীতে কট্টরপন্থি ইহুদি দলগুলো তাদের অনুসারীদের ধর্মীয় শিক্ষার জন্য সেনা পরিষেবা থেকে অব্যাহতি নিশ্চিত করেছিল। কিন্তু এখন সেই বিশেষ অব্যাহতি হুমকির মুখে পড়েছে। সেনা সংকট মোকাবিলায় বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে ইসরাইলি সামরিক বাহিনী।

বর্তমানে ইসরাইলে অধিকাংশ ইহুদি পুরুষকে প্রায় তিন বছর এবং নারীদের দুই বছর বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। এই নীতিগত পরিবর্তনের সম্ভাবনা সরকার ও কট্টরপন্থি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।