এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী চান বলে অভিযোগ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। শুক্রবার বিকেল ৪টায় প্রতিনিধিদলের সদস্যরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।
বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য। প্রতিনিধিদলটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও পরিদর্শন করে।
আব্দুল্লাহ আল আমিন অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে এমপি ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর এবং এমপি নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।