Web Analytics
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলেছেন। ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘটনাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন, এটি সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞার মধ্যে পড়ে।

মসজিদটিতে বসতি স্থাপনকারীরা হাকাবিকে উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায়। সেখানে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’ হাকাবি বলেন, খুব ক্ষুদ্র একটি গোষ্ঠীর কর্মকাণ্ডে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক। তিনি বলেন, ইসরাইলের আর কোনো শত্রুর প্রয়োজন নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নিয়ে তিনি গর্বিত।

পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রাখার ঘটনাও হাকাবি প্রকাশ্যে নিন্দা করেছেন। তবে ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা তাঁর সমালোচনা করে বলেছেন, বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।