সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, বৃহস্পতিবার তারা ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সর্বশেষ হামলায় ইউএইর সশস্ত্র বাহিনীর দুই সদস্য এবং সেনাবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা এক মরক্কোর নাগরিক নিহত হন। এছাড়া পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের আটজন বিদেশি নাগরিকও প্রাণ হারিয়েছেন।
এই ঘটনাকে ঘিরে ইরান ও ইউএইর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।