Web Analytics
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোলপ্লাজা এলাকায় শনিবার ভোরে ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার রুপদিয়ার বাসিন্দা ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকটির চাকা পাংচার হয়ে গেলে তারা সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস এসে তাদের চাপা দেয়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। বাস শনাক্তকরণ ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাস ও চালক সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।