Web Analytics
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে বাংলাদেশে সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বুধবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতির হার নিম্নমুখী ছিল।

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছিল, যা আট মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টে তা আরও কমে ৮ দশমিক ২৬ শতাংশ হয়। তবে সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় ০ দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট বেড়ে হারটি ৮ দশমিক ৩৪ শতাংশে পৌঁছায়।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা থেমেছে। তাঁর মতে, ২০ সেপ্টেম্বর রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রভাব পরিবহন ব্যয়, খাদ্যপণ্য ও অন্যান্য পণ্যের দামে পড়েছে। সেপ্টেম্বরের শেষ ১০ দিনে বাজারে এর প্রভাব দেখা যায় এবং আগামী দু-এক মাসে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।