Web Analytics
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এতে আরও অনেকে আহত হয়েছেন এবং শত শত বাড়িঘর ও বিভিন্ন সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৫টা ৫৮ মিনিটে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, নিহতদের মধ্যে মাংগারাই রিজেন্সিতে ২৪ জন, ইস্ট মাংগারাইয়ে ১৭ জন, সিক্কায় তিনজন এবং নাগাদা ও এনদেতে একজন করে মারা গেছেন। ভূমিকম্পে ১৫৭টি বাড়ি মারাত্মকভাবে, ৪১টি মাঝারিভাবে এবং ১৪৮টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৮টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি উপাসনালয় ও ছয়টি সরকারি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএমকেজি কয়েকটি এলাকায় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। উদ্ধারকারী দল আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিএনপিবি ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারসহ প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে। প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মূল ভূমিকম্পের পর ১১১টি আফটারশক অনুভূত হয়, যার একটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।