Web Analytics
চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিসর ফুটবল ম্যাচ চলাকালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে মিসরের গোলে উল্লাস প্রকাশকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু ও আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে মিঠুর নাকে গুরুতর আঘাত লাগে এবং সাকিব মাথায় আঘাত পান।

স্থানীয়রা আহত দুজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, মিঠুর নাকে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার পর্যন্ত দুজনই সেখানে চিকিৎসাধীন ছিলেন।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।