Web Analytics
সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, আরেক ভাই ও সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি। পুলিশ জানায়, তারা সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন এবং নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হোটেলকক্ষ ভাড়া নিয়েছিলেন। কোতোয়ালি থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের দল প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা অভিযান চালায়। জব্দ মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে; ডিএমপি ও কক্সবাজার পুলিশের সদস্যরা জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করবেন। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।