চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত ও শপথ নেওয়া সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জাতীয় সংসদ অধিবেশনে যোগদানে কোনো বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৯ জুলাই বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
নুরুল আমীন হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন। হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছিল। নুরুল আমীন ওই রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নিতে না দেওয়ার নিষেধাজ্ঞা চেয়েছিলেন। আপিল বিভাগ ২৭ ও ২৮ জুলাই দুই দিন আবেদনের শুনানি নিয়ে আদেশের দিন নির্ধারণ করে।
ভোটের আগে ঋণখেলাপির অভিযোগে নুরুল আমীন নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ জানুয়ারি সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্ট তার নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফল প্রকাশ স্থগিত ছিল। ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেয় এবং অন্তর্বর্তী আদেশ বহাল রাখে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।