Web Analytics
সড়ক, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন প্রায় ৪২ হাজার যাত্রী বহন করবে। শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রেলে ১২৪টি অতিরিক্ত কোচ, মিটারগেজে আরও ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে পাঁচ জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে।

মন্ত্রী জানান, অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ৩ মার্চ থেকে এবং ২০ মার্চ পর্যন্ত চলে। প্রতিদিন ৩৬ হাজার টিকিট অনলাইনে বিক্রি হয়, যদিও প্রায় ৩৭ লাখ মানুষ প্রতিদিন টিকিট কেনার চেষ্টা করেন। টিকিট বুক করার পর পেমেন্টের জন্য ৫ থেকে ১৫ মিনিট সময় দেওয়া হয়। তিনি বলেন, যারা টিকিট কিনতে চেয়েছেন, তারা সবাই ন্যায্যভাবে টিকিট পেয়েছেন।

ঈদযাত্রার সময় ছাদে উঠে যাতায়াতের প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান। তবে বিপুল যাত্রীর চাপে মাঝে মাঝে কেউ ছাদে উঠতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।