Web Analytics
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে। ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন পুতিন।

বিবৃতিতে বলা হয়, পুতিন অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং শক্তি প্রয়োগের পথ পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে ফেরার আহ্বান জানান। ক্রেমলিন জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

সংকটকালে রাশিয়ার সমর্থনের জন্য পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানান এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় লড়াইরত জনগণের প্রতি রাশিয়ার সংহতির প্রশংসা করেন। উভয় পক্ষ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।