Web Analytics
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাজিব সয়ারকাজী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৮০টি জাল, চারটি মেশিন ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। অভিযানে জড়িত এক সহযোগীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, তবে কারখানার মালিক পলাতক রয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, কারখানাটি রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় অবৈধ জাল সরবরাহ করত। অভিযানে তিনটি ডায়াস ভেঙে ফেলা হয় এবং ৮০টি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালগুলো থানায় আনা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশীয় মাছ রক্ষায় এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অবৈধ জালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।