Web Analytics
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধ চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আরও তীব্র হবে এবং তাদের জন্য একের পর এক ‘জাহান্নামের দরজা’ উন্মুক্ত হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ ও ধারাবাহিক শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে একের পর এক শাস্তিমূলক হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।

এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে ইরান তার সামরিক প্রতিক্রিয়া আরও জোরদার করতে প্রস্তুত, যা চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।