Web Analytics
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ কার্যক্রম পরিচালিত হয়। শুনানির সময় কারাগারে থাকা আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। নিহত আইনজীবী আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন, আর চিন্ময় কৃষ্ণ দাস ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে, যদিও আসামিপক্ষ বারবার সময়ের আবেদন করে বিচার বিলম্বের চেষ্টা করছে। জেরা করার জন্য সময় চাওয়ায় আদালত পরবর্তী শুনানির দিন ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। তদন্ত কর্মকর্তা এ মামলায় প্রায় ৫০ জন সাক্ষীর সমন চেয়েছেন বলে জানা গেছে।

শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নিরাপত্তা নিশ্চিত করতে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।