Web Analytics
২০২৬ সালের ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) রাজধানীর আওতাধীন শপিংমল, বিপণিবিতান, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয় ও অতিরিক্ত আলোকসজ্জা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টা থেকে মিরপুর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) হাদিউজ্জামান।

এর আগে ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টা থেকে গুলশান-বনানী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। অভিযানে স্পার্ক গিয়ার ও বেস্টবাইসহ কয়েকটি প্রতিষ্ঠানকে আইন অমান্যের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গুলশানের একটি খাবারের দোকানকে অতিরিক্ত আলোকসজ্জার জন্য জরিমানা করা হয় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।

অভিযানগুলো ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ ও নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়, যেখানে বিভিন্ন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।