Web Analytics
চলমান সংকট নিরসন ও মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সচেতন আলেম সমাজ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সংগঠনটির প্রতিনিধিরা এসব প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবের মধ্যে কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও সমন্বিত তথ্যভান্ডার প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে শিক্ষাগত, চারিত্রিক ও পেশাগত যোগ্যতার বাধ্যতামূলক মানদণ্ড এবং অপরাধে দোষী শিক্ষকদের কেন্দ্রীয় ব্ল্যাকলিস্ট তৈরির কথা রয়েছে। মাদরাসা প্রতিষ্ঠা ও নিবন্ধনের নিয়মিত নবায়ন, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক দক্ষতা ও শিশু সুরক্ষাবিষয়ক বাধ্যতামূলক প্রশিক্ষণেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষা উন্নয়ন ও নীতিনির্ধারণে গবেষণা কেন্দ্র, শিশু সুরক্ষা নীতিমালা, অভিযোগ গ্রহণ ও তদন্তে কেন্দ্রীয় মনিটরিং সেল এবং ২৪ ঘণ্টার কল সেন্টার বা হেল্পলাইন চালুর প্রস্তাব রাখা হয়েছে। মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও শিক্ষকদের আইনি সহায়তা এবং মহিলা ও হিফজ মাদরাসার পৃথক নীতিমালাও প্রস্তাবনায় আছে। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা এবং নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।