Web Analytics
স্পেন ফিফা বিশ্বকাপ জেতার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অস্থায়ী পর্দায় খেলা দেখা ও রাস্তায় নেমে উদযাপনের দৃশ্য দেখা যায় সর্বত্র। যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন এলাকায় মানুষ একত্রিত হয়ে স্পেনের এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করেন।

ফিলিস্তিনিরা শুধু স্পেনের জয়ের আনন্দেই মেতে ওঠেননি, বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান সমর্থনের কারণেও উল্লাস প্রকাশ করেছেন। অন্যদিকে, স্পেনের বিভিন্ন শহরেও সমর্থকদের ফিলিস্তিনের পতাকা হাতে সংহতি প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

আলজাজিরা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।