Web Analytics
লিওনেল মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯০০তম গোল করে নতুন ইতিহাস গড়েছেন। টানা দুই ম্যাচ বিরতির পর মেসি এই কীর্তি অর্জন করেন ইন্টার মিয়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফিরতি লেগে ন্যাশভিল এসসির বিপক্ষে। ম্যাচের সপ্তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মিয়ামি, তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় নেয় দলটি।

প্রথম লেগে ন্যাশভিলের মাঠে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ফিরতি লেগে মেসির গোলে লিড পেলেও ৭৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্রিস্তিয়ান এস্পিনোসার গোলে সমতায় ফেরে ন্যাশভিল। অ্যাওয়ে গোলের সুবিধায় পরের রাউন্ডে জায়গা করে নেয় তারা, আর বাদ পড়ে মিয়ামি।

ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলকে পৌঁছালেন মেসি। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম এই কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মিয়ামির বিদায়ের কারণে মেসির এই অর্জনের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।