Web Analytics
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণনির্ভর বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের কোনো রূপরেখা নেই। এর আগের দিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

গোলাম পরওয়ার জানান, বাজেটে প্রায় ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকার ঘাটতি রয়েছে এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা। তিনি বলেন, কর কাঠামোর দুর্বলতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের অভাব রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করবে। ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বাড়লে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যয় বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাজেট বাস্তবায়নের বড় বাধা হয়ে দাঁড়াবে। জামায়াত দাবি করে, তাদের প্রস্তাবিত জনমুখী বাজেট সরকার উপেক্ষা করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।