Web Analytics
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় বেড়ে গেছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।