Web Analytics
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে এবং শনিবার তা প্রকাশ্যে আসে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। কিছু সময়ের জন্য দুই বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় মুখোমুখি অবস্থানে ছিলেন, পরে বিএসএফ পিছু হটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পুশইনের শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন। পরে তাদের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে রাখা হয় এবং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।