Web Analytics
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা সৃষ্টি করে, তাহলে সরকার তা গ্রহণ করবে না। তিনি জানান, আইএমএফের ঋণ কর্মসূচি আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া হয়েছিল এবং এতে অনেক শর্ত রয়েছে, যার কিছু বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তিনি রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৩ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় যোগ দেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া আইএমএফ প্রোগ্রাম ছয়-সাত মাসের মধ্যে শেষ হবে এবং পরবর্তী সময়ে নতুন প্রোগ্রামে যাওয়া হবে কি না, তা সরকার সিদ্ধান্ত নেবে। ফ্যামিলি কার্ড চালুর কারণে আইএমএফ ঋণ প্রভাবিত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের সঙ্গে আইএমএফ ঋণের কোনো সম্পর্ক নেই এবং এটি সব পক্ষের প্রশংসা পেয়েছে।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ বাদ দিয়ে কোনো দাতা সংস্থার শর্ত পূরণের সুযোগ নেই এবং উন্নয়ন সহযোগীরা ফ্যামিলি কার্ড উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।