Web Analytics
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে একটি ঝটিকা মিছিল করেছে। সকাল ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় প্রায় ৪৬ সেকেন্ড স্থায়ী এই মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি নেতৃত্ব দেন। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমরান আরিফন ইমু এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিন উপস্থিত ছিলেন।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, তিনি উপজেলা হলরুমে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে অবস্থানকালে মিছিলের খবর পান। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয়নি, তবে পুলিশ জানিয়েছে বিষয়টি পর্যালোচনাধীন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।