Web Analytics
ভারতের গুজরাটগামী থাইল্যান্ডের পতাকাবাহী মালবাহী জাহাজ ‘ময়ূরী নারি’ হরমুজ প্রণালিতে অজ্ঞাত এক প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবারের এই ঘটনায় জাহাজে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে নিরাপদে সরিয়ে নেয়, তবে তিনজন এখনো জাহাজে রয়েছেন। ঘটনাটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে ঘটে।

রয়্যাল থাই নেভি ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস নিশ্চিত করেছে যে জাহাজটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ডের ‘প্রেশাস শিপিং’-এর মালিকানাধীন এই জাহাজের পরিচয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার নম্বর ও কাঠামোর ছবির মাধ্যমে নিশ্চিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তিন নাবিকের অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং ব্যবহৃত অস্ত্রের ধরনও শনাক্ত করা যায়নি। রয়্যাল থাই নেভি ঘটনাটির কারণ ও পরিস্থিতি তদন্ত করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।