Web Analytics
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার, ২২ জুন মহাদেশটির বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়েছে। ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশু গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। বোর্দোতে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং পোয়তিয়ে শহরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, যা ১৯৪৭ সালের রেকর্ড ভেঙেছে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ বা সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলমান তাপপ্রবাহে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে, কিছু এলাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা রয়েছে। স্পেনের সান সেবাস্তিয়ানে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ইতালির ১২টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেলজিয়ামে অতিরিক্ত গরমে পাখিরাও বিপাকে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ‘ওমেগা ব্লক’ নামের একটি আবহাওয়াগত ব্যবস্থার কারণে এই তাপপ্রবাহ তৈরি হয়েছে। তারা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।