প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত সব জেলায় ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা করে চলবে।
তিন পার্বত্য জেলার জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।