Web Analytics
অস্ট্রেলিয়ার মাটিতে এখনও টেস্ট খেলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তবে সম্ভাব্য অস্ট্রেলিয়া সফরকে ঘিরে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ, তবে এখন বাংলাদেশের পেস আক্রমণ সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থায় আছে। তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করে মুশফিক বলেন, শেখার আগ্রহ ও উন্নতির জন্য তার নিরন্তর প্রচেষ্টা তাকে বিশেষ করে তুলেছে।

মুশফিক জানান, এখন বাংলাদেশের দলে তাসকিন, শরিফুলসহ ৮–১০ জন ভালো ফাস্ট বোলারের একটি শক্তিশালী পুল রয়েছে, যারা যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। বিশেষ করে বিদেশের বাউন্সি উইকেটে এই আক্রমণ আরও কার্যকর হতে পারে বলে তিনি মনে করেন।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামো নিয়েও মত দেন মুশফিক। তার মতে, বিভিন্ন ভেন্যুতে ভিন্ন ধরনের উইকেট তৈরি করা জরুরি, যাতে তরুণ ক্রিকেটাররা সব ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শেখে এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।