Web Analytics
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে আগামী পাঁচ দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। অধিদপ্তর সোমবার এই পূর্বাভাস প্রকাশ করে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে থাকা মৌসুমি নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলে ছিল। এটি উত্তর দিকে এগিয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

প্রথম ও দ্বিতীয় দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। তৃতীয় দিনে আট বিভাগেই বৃষ্টির প্রবণতা বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।