বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বর্তমান সরকারকে ‘নব্য ফ্যাসিবাদ’ বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের রাসেল কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ৭০ শতাংশ জনগণ জামায়াতের পক্ষে রায় দিলেও রাষ্ট্রযন্ত্র ও ডিপস্টেটের মাধ্যমে নির্বাচনের ফল পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। ড. করিম বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং পতিত স্বৈরাচারীর পরামর্শে গণভোটের ফল বাস্তবায়ন করা হচ্ছে না। তার দাবি, বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে হলেও এখন তারা তা বাস্তবায়নে কূটকৌশল করছে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের ফল বাস্তবায়নে বিলম্ব হলে ছাত্র-জনতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।