তেল-গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে ১১-দলীয় ঐক্য। দেশের সব মহানগর ও জেলায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে অবস্থান কর্মসূচি করবে জোটটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবালয় অভিমুখে যাত্রা করবে। সোমবার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিবৃতির বিষয়টি জানান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।