Web Analytics
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরাইলি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংস করেছে। আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্রটি ইসরাইলি যুদ্ধবিমান ও বিমানঘাঁটির মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে।

এই হামলা এমন এক সময়ে ঘটেছে যখন ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি, কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি অবস্থান এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।