Web Analytics
ঈদুল আজহার পর রাজশাহীর দুর্গাপুর উপজেলায় লাউয়ের দাম ব্যাপকভাবে কমে গেছে। স্থানীয় বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকায়, যেখানে ঈদের আগে দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। কৃষকেরা জানিয়েছেন, এত কম দামে বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। অন্যদিকে ব্যবসায়ীরা এসব লাউ কম দামে কিনে দেশের বিভিন্ন জেলায় প্রায় দশ গুণ বেশি দামে বিক্রি করছেন।

দুর্গাপুরের বিভিন্ন গ্রামে মাঠজুড়ে লাউয়ের প্রাচুর্য দেখা গেছে। পাইকাররা সরাসরি কৃষকের কাছ থেকে লাউ কিনে ট্রাকে করে ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে পাঠাচ্ছেন। ব্যবসায়ীরা পরিবহন সংকট ও চালক-হেলপার ছুটির কারণে সরবরাহ ব্যয় বাড়ার কথা জানিয়েছেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় রেকর্ড ৬৬৬ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে, যা গতবারের ৫২১ হেক্টরের তুলনায় বেশি।

কৃষি কর্মকর্তারা বলেছেন, গ্রাম ও শহরের দামের বড় পার্থক্য অনেক সময় সিন্ডিকেটের কারণে হয় এবং এ বিষয়ে সরকারকে প্রতিবেদন দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।