Web Analytics
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, ধর্ম, জাতি ও বর্ণনির্বিশেষে সবাই বাংলাদেশি এবং সবাই সমান। মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ পরস্পরের ভাই এবং মিলেমিশে দেশ গড়তে চায়। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে তাঁরা হিন্দু সম্প্রদায়ের পাশে আছেন এবং থাকবেন। দুর্গাবাড়ী পূজামণ্ডপ কমিটির সদস্য সমীরণ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আফিয়া আমীন পাপ্পাও বক্তব্য দেন।

এর আগে মঙ্গলবার সকালে তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে দুপুর ১টার দিকে পৌর এলাকার মধ্যবাজার ও দুর্গাবাড়ী পূজামণ্ডপে যান এবং পূজারি ও দর্শনার্থীদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।