Web Analytics
কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশ মোতায়েন বা বিরোধী নেতা ও তরুণদের গ্রেপ্তার করেও আন্দোলন থামানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি এ হুঁশিয়ারি দেন।

রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। বিরোধী দলের নেতাদের পাশাপাশি তরুণদের গ্রেপ্তার করা হতে পারে এবং সবাইকে আটক করলেও আন্দোলনের প্রশ্নে তারা পিছিয়ে যাবেন না বলে তিনি জানান।

তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। এই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষের রাজনৈতিক কৌশল ও মনোভাব সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের অভিযোগ, মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ক্রমেই রাজনৈতিক চাপে পড়ছেন এবং বিরোধীরা সেই চাপ বাড়াচ্ছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।