Web Analytics
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের হিসাবে, শুধু রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। ৩ নভেম্বরের ভোটকে সামনে রেখে ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে আলজাজিরা বড় ব্যক্তি, বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক দাতাদের তালিকা তুলে ধরেছে।

এ পর্যন্ত শীর্ষ ৫০ দাতা ও প্রতিষ্ঠান মিলিয়ে ২৭৭ কোটি ডলার অনুদান দিয়েছে। এর মধ্যে রিপাবলিকানপন্থি দাতাদের অনুদান ১৬৭ কোটি ডলার, আর ডেমোক্র্যাটপন্থি দাতাদের অনুদান ৮৩ কোটি ২০ লাখ ডলার। ইলন মাস্ক ৪৪ কোটি ৬০ লাখ ডলার দিয়ে সবচেয়ে বড় ব্যক্তিগত দাতা। তাঁর পর এলিজাবেথ ও রিচার্ড ইউলেইন ১৫ কোটি ডলার এবং জেফ ও জ্যানিন ইয়াস ১১ কোটি ডলার দিয়েছেন।

এই অর্থের বড় অংশ সরাসরি প্রার্থীদের প্রচারে নয়, সুপার পিএসিতে যাচ্ছে; এসব সংগঠন প্রার্থীদের সঙ্গে সমন্বয় না করে সীমাহীন অর্থ সংগ্রহ ও ব্যয় করতে পারে। লরেন্স লেসিগ অল্প কয়েকজনের হাতে রাজনৈতিক অর্থের কেন্দ্রীভবন নিয়ে উদ্বেগ জানান। ক্রিপ্টো খাতের মধ্যে কয়েনবেস ৫ কোটি ৭৮ লাখ, রিপল ৪ কোটি ৯৬ লাখ এবং ফরিস ডিএএক্স ৩ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।