Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তেহরানের সাম্প্রতিক শান্তির বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নস্যাৎ করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা কমানোর সদিচ্ছা প্রকাশ করেছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে, যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত না হয়, তবে ইরানও তাদের ওপর আক্রমণ চালাবে না।

এর আগে পেজেশকিয়ান ঘোষণা করেছিলেন, কোনো দেশ থেকে হামলা না এলে তেহরানও সেই দেশকে লক্ষ্যবস্তু করবে না। কিন্তু আরাঘচির দাবি, ট্রাম্প প্রায় তাৎক্ষণিকভাবে এই ইতিবাচক বার্তাটি নস্যাৎ করেছেন। পেজেশকিয়ানের বিবৃতির কিছুক্ষণ পরেই ইরান একাধিক হামলার শিকার হয় এবং পাল্টা আঘাত হানে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।