Web Analytics
‘পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬’-এর আওতায় ইরানের জন্য ছয়টি বাণিজ্য করিডোর চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর ফলে ইরান এখন পাকিস্তানের করাচি ও গোয়াদার বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য আমদানি ও রপ্তানি করতে পারবে। ফেব্রুয়ারি ২৮ থেকে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের কারণে ইরানের বন্দর ব্যবহার কঠিন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই আদেশের মাধ্যমে ট্রানজিট বাণিজ্য সহজ হবে এবং আঞ্চলিক সংযোগ জোরদার হবে। বাণিজ্যমন্ত্রী জাম কামাল বলেছেন, এই উদ্যোগ পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাবে পরিণত করবে। বিশ্লেষকরা মনে করেন, ইরানের অনুরোধে নেওয়া এই পদক্ষেপ দুই দেশের আস্থা ও সহযোগিতা বাড়াবে। সাবেক বাণিজ্যমন্ত্রীদের মতে, এটি আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ এবং এতে পাকিস্তান সরাসরি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে না।

নতুন করিডোরের আওতায় প্রথম চালান ইতিমধ্যে করাচি থেকে ইরান হয়ে উজবেকিস্তানে পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, এই উদ্যোগ পাকিস্তানকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং আফগানিস্তানের বিকল্প বাণিজ্যপথ তৈরি করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।