ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে চলমান আগ্রাসনের কারণে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরাইলি গণমাধ্যম হারেৎজ-এর তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বৈরুতের ওপর হামলা বন্ধ করতে এবং লেবাননের সরকারের সঙ্গে সংলাপে যেতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, লেবানন সরকার ইরানের মধ্যস্থতা এড়াতে সরাসরি একজন ইসরাইলি প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হয়েছে, যদিও দেশটি তখনও আক্রমণের মুখে ছিল।
প্রাথমিক বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। বিশেষ করে চলমান হামলার মধ্যেই আলোচনা চালানো নিয়ে বড় মতপার্থক্য রয়েছে।
এদিকে, অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপে তার জনপ্রিয়তা কমছে এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ডানপন্থী জোট লিকুদ পার্টির চেয়ে বেশি আসন পেতে পারে বলে আলজাজিরা জানিয়েছে।