Web Analytics
ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শাহজাহান খান পদ হারিয়েছেন। শনিবার এইচএসসি ফল প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। রোববার কেন্দ্রীয় ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা কমিটি বিলুপ্ত করে; একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

এ সময় এক অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছাত্রদলে পদে থাকা, বিবাহিত হওয়া এবং সন্তান থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ কি বিয়ে করবে না বা সন্তান হবে না। তিনি সন্তান থাকার বিষয়টি অস্বীকার করেননি এবং দল তাঁকে যোগ্য মনে করেই পদে রেখেছিল বলে দাবি করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুই জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শাহজাহান খান বলেন, কমিটি গঠনের সময় দলের নেতারা সবকিছু জেনেই তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।