Web Analytics
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি আয় ১২ শতাংশ কমেছে। এর ফলে ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ে মোট রপ্তানি দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলারের তুলনায় কম।

ইপিবি জানিয়েছে, বন্দর কার্যক্রমে বিঘ্ন, জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক প্রধান বাজারগুলোয় চাহিদা কমে যাওয়াই রপ্তানি হ্রাসের প্রধান কারণ। তৈরি পোশাক খাত থেকে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতে নিটওয়্যার পণ্য ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।

তবে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হিমায়িত মাছসহ কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশ এবং চীনে ১৯ দশমিক ১২ শতাংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।