Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘বীভৎস রূপ’ এখন জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে।

তিনি পোস্টে উল্লেখ করেন, জাতীয় সংসদ একটি ‘পবিত্র আমানতের জায়গা’। যারা জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে সংসদে প্রবেশ করেন, তারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারেন না। তিনি আরও বলেন, যাদের জনগণের রায়ের প্রতি আস্থা আছে, তারা কখনোই গায়ের জোর খাটাতে চান না।

দলীয় সরকারের অধীনে বর্তমান নির্বাচনী পরিস্থিতিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।