Web Analytics
২০২৬ সালের হজ মৌসুমের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ছিলেন ৪১৯ জন হজযাত্রী, যা বাংলাদেশের এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা নির্দেশ করে।

জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম। হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

এর আগে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হজ ফ্লাইট-২০২৬’-এর উদ্বোধন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।