Web Analytics
২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কাচ্চি ডাইন ইভেন্ট হলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি) এক ইফতার ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি প্রবাসীবান্ধব, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানানো হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার প্রবাসীদের অধিকার রক্ষায় ও কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় বিপিকেপির নেতারা প্রবাসীদের ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে প্রবাসীদের জমি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক এনআরবি ট্রাইব্যুনাল গঠন, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে ফেরত আনার ব্যবস্থা, সিলেট ওসমানী বিমানবন্দরে ওপেন-স্কাই সুবিধা, জাতীয় এনআরবি পেনশন স্কিম, বিদেশস্থ মিশনে ওয়ান-স্টপ স্কিলস সার্ভিস এবং সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এসব দাবি সরকার, বিরোধীদলীয় প্রধান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি। সংগঠনটি সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।