Web Analytics
হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে রোববার, ১৩ সেপ্টেম্বর সকালে হামলা হয়েছে। ইরানি বার্তা সংস্থা আইআরআইবির তথ্য অনুযায়ী, হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ তথ্য জানিয়েছেন।

গভর্নর তেমোরি হামলার জন্য ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। তিনি ‘সন্ত্রাসী’ বলতে মার্কিন সেনাদের বুঝিয়েছেন। তবে জাহাজটির পরিচয়, হামলার ধরন কিংবা হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে প্রতিবেদনে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান প্রণালিটি বন্ধ করে দেয় এবং উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ চলাচল বন্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেন্টকম বলেছে, তারা ইরান-সংশ্লিষ্ট শতাধিক জাহাজ ঘুরিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অবরোধে ইরানিরা ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং ইরান নতি স্বীকার করবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।